সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়দ্বেশ্বরী মাঠে এক নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
‘নৌকার সমর্থক হোন বা ধানের শীষের, আমরা সবাই জনগণের জন্য রাজনীতি করি। ধানের শীষ সবসময় আপনাদের পাশে থাকবে। আমরা জীবিত থাকতে কাউকে আপনাদের ক্ষতি করতে দেব না।’
তিনি আরও বলেন, দেশের জনগণের মতামত উপেক্ষা করে জোরপূর্বক ‘পিআর পদ্ধতি’ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আট দল মিলে এই প্রক্রিয়াকে কেন্দ্র করে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
ফখরুল বলেন, ‘জনগণের ভোটেই সরকারের বৈধতা আসে। আগে নির্বাচন হোক, তারপর যা বাস্তবায়ন করার দরকার তা করুন। জোর করে কিছু চাপিয়ে দিলে দেশের মানুষ তা মেনে নেবে না।’
এর আগে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘যারা স্বাধীনতার সময় পাকিস্তানিদের সহযোগী ছিল, তারা আজও দেশের জন্য হুমকি। এ দেশের মানুষ তাদের সঙ্গে কোনো আপোষ করবে না।’
সভায় মির্জা ফখরুল আরও জানান, ভবিষ্যতে ক্ষমতায় এলে বিএনপি কৃষকদের জন্য “কৃষক কার্ড”, নারীদের জন্য “ফ্যামিলি কার্ড” চালু করবে এবং কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করবে।
ন্যাশনিক্স/এজে
