খাবার টেবিলে গুলি করে যুবককে হত্যা, আহত ৩

অবশ্যই পরুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে শিপন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাতে বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ মাজার এলাকার একটি হোটেলে এ ঘটনা ঘটে।

নিহত শিপন নূরজাহানপুর গ্রামের আব্দুল মোন্নাফ ওরফে মনেক ডাকাতের ছেলে। এ ঘটনায় ইয়াসিন, নূর আলম ও এমরান মাস্টার নামে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নূরজাহানপুরের শিপন ও থোল্লাকান্দি গ্রামের রিফাতের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাতে শিপন গণি শাহ মাজার সংলগ্ন এক হোটেলে খাবার খাচ্ছিলেন। এ সময় রিফাত, আরাফাতসহ কয়েকজন প্রতিপক্ষ তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে শিপনসহ তিনজন আহত হন।

গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গভীর রাতে শিপনের মৃত্যু হয়।

ঘটনার পর শিপনের স্বজনরা প্রতিপক্ষের এমরান মাস্টারের ওপর পাল্টা হামলা চালায়। এতে এমরানও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ