জামায়াতের ফ্যাসিবাদ ও বিএনপির চাঁদাবাজির সঙ্গী নয় এনসিপি: নাসির

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামের ধর্মীয় ফ্যাসিবাদ বা বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতির অংশ হবে না বলে জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “জামায়াতের ধর্মীয় ফ্যাসিবাদের সঙ্গী আমরা হতে পারব না, তেমনি বিএনপির চাঁদাবাজি-সন্ত্রাসের সঙ্গীও নই। আমরা চাই আগামী সংসদে এমন একটি শক্তি থাকুক, যারা দেশকে সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি থেকে মুক্ত করবে।”

তিনি আরও বলেন, “আমরা এখনো কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেইনি। তবে বিএনপি যদি দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি ত্যাগ করে এবং সংস্কারের পথে আসে, তাহলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে। একইভাবে, জামায়াত যদি ধর্মীয় ফ্যাসিবাদের অবস্থান থেকে সরে আসে, তখন সেটাও ভাবা সম্ভব।”

এনসিপি নেতা বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়া। বিএনপি এসব থেকে সরে আসতে পারলে আলোচনা হতে পারে, না পারলে কোনো সংলাপের প্রয়োজন নেই। এখন বল বিএনপির কোর্টে।”

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ