জ্বালানি উপদেষ্টাকে নৌকা উপহার দিলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

অবশ্যই পরুন

আলজেরিয়ার বিপ্লবের ৭১তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে একটি প্রতীকী নৌকা উপহার দেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি।

শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত অনুষ্ঠানে আলজেরিয়ার ১৯৫৪ সালের মহান বিপ্লব স্মরণে এ উদযাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আয়োজনে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী ও বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ