আবারও বাড়লো স্বর্ণের দাম, নতুন দাম কত?

অবশ্যই পরুন

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শনিবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম রবিবার (২ নভেম্বর) থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৫ টাকা।
এছাড়া-

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৫৯৫ টাকা,

১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৫৯২ টাকা,

এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সার্বিক অবস্থা বিবেচনা করেই এই মূল্য সমন্বয় করা হয়েছে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ