ইতালির সাবেক কোচ লুসিয়ানো স্পালেত্তিকে নিয়োগ দিল জুভেন্টাস

অবশ্যই পরুন

টানা আট ম্যাচে পরাজয়ের পর অবশেষে কোচ ইগর টিউডরকে বিদায় জানিয়েছে ইতালির জায়ান্ট ক্লাব জুভেন্টাস। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ইতালির জাতীয় দলের সাবেক প্রধান কোচ লুসিয়ানো স্পালেত্তি।

ইতালির সংবাদমাধ্যম ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, স্পালেত্তির সঙ্গে জুভেন্টাসের চুক্তি প্রায় চূড়ান্ত। প্রাথমিকভাবে ২০২৬ সালের জুন পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করবে তুরিনের ক্লাবটি। পারফরম্যান্স ভালো হলে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে বলে জানা গেছে।

চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হলেই জুভেন্টাস অফিসিয়ালভাবে ঘোষণা দেবে নতুন কোচের নাম।

৬৬ বছর বয়সী স্পালেত্তি ইতালির জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে নাপোলি, রোমা, ইন্টার মিলানসহ ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের কোচ ছিলেন। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত তিনি ইতালির জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন।

মিলানে এক অনুষ্ঠানে স্পালেত্তি বলেন,
“জুভেন্টাসের মতো দলের দায়িত্ব পাওয়া যেকোনো কোচের জন্যই বড় সম্মান। জাতীয় দলের পর আবার ক্লাব ফুটবলে ফিরতে পারলে সেটা আমার জন্য দারুণ একটি অধ্যায় হবে।”

ইতালিয়ান সিরি’আ লিগে আজ বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে উদিনেসের বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। ধারণা করা হচ্ছে, এই ম্যাচের পর কিংবা আগামীকালই ক্লাবটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে লুসিয়ানো স্পালেত্তিকে নতুন কোচ হিসেবে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ