যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা সহ গ্রেফতার কুমিল্লার যুবদল নেতা

অবশ্যই পরুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৯নং কনকাপৈত ইউনিয়নের করপাটি মরগাটা এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২,৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবদল নেতা মো. আব্দুর রহিম মিয়াজীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

আটক আব্দুর রহিম মিয়াজী ৯নং কনকাপৈত ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক এবং মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। অভিযান চলাকালে তার কাছ থেকে ২,৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন ও নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, অভিযানটি দীর্ঘ পরিকল্পনার অংশ ছিল এবং গোপন সূত্রের মাধ্যমে রহিম মিয়াজীর মাদক ব্যবসার তথ্য পাওয়ার পরই এটি পরিচালিত হয়।

স্থানীয়রা জানান, এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করেন, যৌথ বাহিনীর এই উদ্যোগ মাদক ব্যবসায়ীদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা উচিত।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন বলেন, “আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

ন্যাশনিক্স/ এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ