ইতিহাস গড়ে ওয়ানডে র‍্যাংকিংয়ে বিশ্বসেরা হলেন রোহিত শর্মা

অবশ্যই পরুন

দীর্ঘদিন ভারতের ব্যাটিং আস্থার প্রতীক রোহিত শর্মা অবশেষে গড়লেন নতুন ইতিহাস। বুধবার (২৯ অক্টোবর) আইসিসির হালনাগাদকৃত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো বিশ্বের এক নম্বর ব্যাটার হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।

৩৮ বছর ১৮২ দিন বয়সে রোহিত শর্মা এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক ভারতীয় হিসেবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলেন। শুভমান গিলকে হটিয়ে দুই ধাপ এগিয়ে উঠে প্রথম স্থানে জায়গা করে নেন তিনি।

গত সপ্তাহে রোহিতের রেটিং পয়েন্ট ছিল ৭৪৫। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৯৭ বলে ৭৩ রান এবং সিডনিতে তৃতীয় ওয়ানডেতে অপরাজিত থেকে ১২৫ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ধারাবাহিক এই পারফরম্যান্সে তার পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮১।

এর মাধ্যমে রোহিত পঞ্চম ভারতীয় হিসেবে ওয়ানডেতে বিশ্বের এক নম্বর ব্যাটার হলেন। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও শুভমান গিল।

এদিকে নিউজিল্যান্ডে প্রথম ওয়ানডেতে ১৩৫ রান করার সুবাদে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ২৩ ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন। ব্যাটারদের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি করেছেন বাংলাদেশের সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন ম্যাচে ১৪০ রান করে ২৪ ধাপ উন্নতি পেয়ে এখন তিনি ৬২ নম্বরে, রেটিং পয়েন্ট ৪৭২।

ন্যাশনিক্স/ এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ