বরিশালে এক ইলিশ বিক্রি হলো ৯ হাজার টাকায়

অবশ্যই পরুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের বিশারিকাঠি বাজারে নয় হাজার টাকায় বিক্রি হয়েছে একটি আড়াই কেজি ওজনের ইলিশ মাছ। আজ রোববার (২৬ অক্টোবর) সকালে স্থানীয় বিশারিকাঠি নদীতে জেলেদের জালে ধরা পড়ে এই বিরল আকারের ইলিশটি।

পালোয়ান মৎস্য আড়তের মালিক মনির পালোয়ান জানান, এত বড় ইলিশ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই বাজারে ভিড় জমায় উৎসুক মানুষজন। অবশেষে ফিরোজ খান নামের এক ক্রেতা নয় হাজার টাকায় মাছটি কিনে নেন।

গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার নিষিদ্ধ থাকায় জেলেরা শনিবার রাত থেকে নদীতে নামেন। নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দিনেই এমন বড় ইলিশ ধরা পড়ায় এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ