আদালতের নির্দেশে নিবন্ধিত হলো বাংলাদেশের নতুন রাজনৈতিক দল

অবশ্যই পরুন

আদালতের আদেশে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) নামে একটি নতুন রাজনৈতিক দলকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই দলটি আগামী জাতীয় নির্বাচনে ‘হাতি’ প্রতীক নিয়ে অংশগ্রহণ করতে পারবে।

রোববার (২৬ অক্টোবর) ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠির ভিত্তিতে দলটির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় এর হাতে নিবন্ধন সনদ তুলে দেন নির্বাচন কমিশন কর্মকর্তারা।

চিঠিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১১২২/২০১৮ এর প্রেক্ষিতে গত ২৩ জুলাইয়ের আদালতের আদেশ অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর বিধান অনুসারে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)-কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদান করা হলো। দলের নিবন্ধন নম্বর ৫৭, এবং প্রতীক হিসেবে ‘হাতি’ সংরক্ষিত করা হয়েছে।

প্রতীক পাওয়ার পর দলের চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় বলেন,

“আজ গণতন্ত্রের বিজয় হয়েছে। আমি ন্যায়বিচার পেয়েছি। এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মুহূর্ত।”

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রতীকও হাতি। তবে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) সম্পূর্ণ স্বতন্ত্র ও দেশীয় রাজনৈতিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে।

নেশনিক্স/ এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ