মেলবোর্নে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার, অনলাইনে যুক্ত থাকবেন শেখ হাসিনা

অবশ্যই পরুন

বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি, দমন-পীড়ন, গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সেমিনার ‘Bangladesh in Crisis: Human Rights, Repression and Rule of Law’।

Democracy, Rights and Persecution Watch (DRPW)-এর আয়োজনে শুক্রবার (২০ নভেম্বর) মেলবোর্নের নভোটেল প্রেস্টনে এ সেমিনার অনুষ্ঠিত হবে। এতে অনলাইনে বিশেষ বক্তব্য রাখবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে আলোচনায় অংশ নেবেন অস্ট্রেলিয়ার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।

সেমিনারে প্যানেল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভিক্টোরিয়ার পার্লামেন্ট সদস্য কার্লো কার্লি, সাবেক মেয়র গৌতম গুপ্ত, মানবাধিকার কমিশনের সাবেক নির্বাহী মার্ক লিটল, আইন গবেষক জোহানা ডি লা রোজ এবং মানবাধিকার ও কমিউনিটি সেবার সঙ্গে যুক্ত ড. বেরহান আহমেদ।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেবেন DRPW-এর সভাপতি ড. মোল্লা হক। অনলাইনে অতিথি বক্তা হিসেবে যুক্ত থাকবেন Global Center for Democratic Governance (GCDG)-এর সভাপতি অধ্যাপক ড. হাবিবে মিল্লাত।

সেমিনারটি মেলবোর্ন সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মানবাধিকার, রাজনৈতিক পরিস্থিতি ও আইনের শাসন নিয়ে আলোচনা এবং মতামত তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ