আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সমর্থনে বাস চলাচল বন্ধের ঘোষণা বাস মালিক সমিতির!

অবশ্যই পরুন

 আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। অনেক যাত্রী বাস টার্মিনালে এসে বাস না পেয়ে বিপাকে পড়েছেন।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান জানান, দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও যানবাহন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবহন মালিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জরুরি কাজে ঢাকাগামী যাত্রীরা। অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তিতে পড়েছেন। বাস চলাচল কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ