যুক্তরাজ্যে এনসিপি ও বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ: হামলায় জড়িত এনসিপির নেতাকর্মীর পরিচয় মিলেছে!

অবশ্যই পরুন

যুক্তরাজ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান-পরবর্তী সংঘর্ষের ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের রমফোর্ডে মেফেয়ার ভেন্যুতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিক্ষুব্ধ জনতা ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় হামলায় জড়িত থাকার অভিযোগে এনসিপির আট নেতাকর্মীর নাম সামনে এসেছে। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন নুরুল হুদা জুনেদ, মজিবুল আলম হিমেল, মখসুদুল হক, নাইমুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কামরুল আরিফ, আরাফাত হুসেন আদর ও জাকির চৌধুরী।

প্রকাশিত সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ১৬ নভেম্বর রাতে সংবর্ধনা অনুষ্ঠান শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লন্ডন পুলিশ ঘটনাস্থলে হস্তক্ষেপ করে।

ঘটনাটি নিয়ে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন মহলে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। প্রবাসের মাটিতে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা কমিউনিটির সামাজিক পরিবেশ, পারস্পরিক সম্পর্ক এবং নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ