কৃষক নিখিল হত্যা মামলাকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছেন পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) শামীম হাসান রঞ্জু। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক অভিযোগে দাবি করা হয়েছে, কৃষক নিখিলকে হত্যার ঘটনায় জড়িত থাকার কারণে ২০২০ সালে তিনি পুলিশের চাকরি হারান। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত বলেও ওই পোস্টে দাবি করা হয়েছে।
প্রচারিত তথ্য অনুযায়ী, শামীম হাসান রঞ্জুর বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামে। তাঁর পিতার নাম গিয়াস ফকির। তিনি অতীতে গোপালগঞ্জে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া ২০২৪ সালে এবং পরবর্তী সময়ে গোপালগঞ্জে রাজনৈতিক কর্মসূচিতে তাঁর ভূমিকা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে।
