রমফোর্ডে রাজনৈতিক সংঘর্ষ: হামলার সূত্রপাত ঘটান এনসিপি নেতাকর্মীরা!

অবশ্যই পরুন

যুক্তরাজ্যের লন্ডনের রমফোর্ড এলাকায় এনসিপি নেতা নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নাহিদ ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অনুষ্ঠানের বাইরে অবস্থান করছিলেন প্রবাসী বাংলাদেশিদের একটি বিক্ষুব্ধ দল, যাদের মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরাও ছিলেন।

প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যাওয়া, অনুষ্ঠান শেষে হলের পেছনে অবস্থানরত প্রতিবাদকারীদের ওপর প্রথমে হামলা চালান এনসিপির নেতাকর্মীরা।

বিশেষ করে, ভিডিও ফুটেজে আওয়ামী লীগের একজন নারী নেত্রীর ওপর এনসিপির নেতাকর্মীদের প্রথমে আঘাত করার দৃশ্য রয়েছে । এ ছাড়া ডাস্টবিন, ডিম, গাছের ডাল ও লাঠিসোঁটাসহ বিভিন্ন বস্তু ব্যবহার করে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগও রয়েছে।

ওই নারী এবং বিক্ষুব্ধ জনতার উপর হামলার ঘটনায় এনিসিপি নেতা নুরুল হুদা জুনেদ,মজিবুল আলম হিমেল,মখসুদুল হক,নাইমুল ইসলাম,ইঞ্জিনিয়ার আশরাফুল আলম,কামরুল আরিফ,আরাফাত হুসেন আদর,জাকির চৌধুরী জড়িত ছিলেন বলে দাবি উঠেছে।

বিক্ষোভকারীদের দাবি, তাঁরা নাহিদ ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সেখানে অবস্থান করছিলেন। কিন্তু তাঁদের ওপর প্রথমে আক্রমণ চালানো হয়। পরবর্তী সময়ে হামলার জবাবে ছাত্রলীগের নেতাকর্মী ও বিক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার ভিডিও ফুটেজ সামনে আসার পর সংঘর্ষের প্রকৃত সূত্রপাত নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

প্রশ্ন উঠছে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের ওপর কেন প্রথমে হামলা চালানো হলো? বিশেষ করে একজন নারী নেত্রীর ওপর আঘাতের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ