গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ডিসির গাড়িতে আগুন

অবশ্যই পরুন

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে গাড়িটি পুড়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি জিএমপির উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ব্যবহার করেন।

বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর ছয়দানা ও হাড়িকেন এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে।

গাজীপুর চৌরাস্তা আধুনিক ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রাজীব হোসেন বলেন, পুড়ে যাওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের। এটি মূলত জিএমপির ডিসি ব্যবহার করেন। গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জিএমপির উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। পরিস্থিতি দেখতে ও নিয়ন্ত্রণে আনতে তিনি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে নেমে যান। এ সময় মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া পোশাক শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে হঠাৎ কিছু মানুষ গাড়ির আশপাশে চলে আসেন। ফলে চালক তাদের সরাতে পারেননি।

তিনি আরও বলেন, আগে থেকেই তার গাড়িটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। একপর্যায়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হলে সেটি পুড়ে যায়।

জিএমপি কমিশনার আশিক সাঈদও আগুন দেওয়া গাড়িটি মহানগর পুলিশের বলে নিশ্চিত করেছেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ