বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প (গার্মেন্টস সেক্টর) দীর্ঘ দিন ধরে এক গভীর অভ্যন্তরীণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে রাজপথে নেমে আসা শ্রমিকদের আন্দোলন এই খাতের দীর্ঘমেয়াদী ক্ষতগুলোকে স্পষ্ট করে তুলেছে। শত শত কারখানা বন্ধ রাখতে বাধ্য হওয়া, শ্রমিকদের আন্দোলন দমনে কঠোর পুলিশি পদক্ষেপ এবং মালিকপক্ষের লাগাতার চাপের ঘটনাগুলো সারাবিশ্বের মানুষের নজর কেড়েছে। মালিকপক্ষের পক্ষ থেকে এখন দাবি করা হয়েছে যে, চলমান আন্দোলনে প্রতিদিন গড়ে দেড় হাজার কোটি টাকা লোকসান হয়েছে। এই দাবি পোশাক খাতের প্রকৃত উৎপাদন এবং শ্রমিকের প্রাপ্যতার অর্থনৈতিক সমীকরণ ও বাস্তব চিত্র পরিস্ফুটিত করে দিয়েছে।
সাম্প্রতিক এই শ্রমিক অসন্তোষের সময় অন্তত ১৫ লাখ শ্রমিক কর্মবিরতি ও সাধারণ ছুটি ভোগ করতে বাধ্য হন। মালিকপক্ষ এবং প্রভাবশালী মহলের পক্ষ থেকে তখন জোরেশোরে প্রচার করা হয় যে, এই আন্দোলন দেশের অর্থনীতিকে ধসিয়ে দিচ্ছে এবং কারখানাগুলো প্রতিদিন কোটি কোটি টাকার লোকসানের মুখে পড়ছে। এই যুক্তির মূল সুরটি ছিল এমন যে, শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে শ্রমিকের দাবিকে সীমিত রাখতে হবে, নতুবা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে না পেরে কারখানা বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, যে শিল্পের টিকে থাকার মূল ভিত্তিই হলো শ্রমিকদের শ্রম ও ঘাম, সেই শিল্পের প্রকৃত অর্থনৈতিক অবদান এবং শ্রমিকের প্রাপ্তির মধ্যে ব্যবধান কতটুকু?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটি সহজ কিন্তু গভীর অর্থনৈতিক হিসাবে প্রবেশ করতে হবে। ১৫ লাখ শ্রমিক তাদের কর্মদিবসে সম্মিলিতভাবে প্রতিদিন মোট ১,৫০০ কোটি টাকার সমপরিমাণ উৎপাদন বা রপ্তানিযোগ্য পোশাক প্রস্তুত করেন। এই হিসাব অনুযায়ী, একজন শ্রমিকের দৈনিক উৎপাদিত মূল্যের আর্থিক পরিমাণ দাঁড়ায় প্রায় ১০,০০০ টাকা। যদি একজন শ্রমিক মাসে গড়ে ২৬ দিন কাজ করেন, তবে তার হাত দিয়ে উৎপাদিত মোট পণ্যের বা মানের আর্থিক মূল্য গিয়ে দাঁড়ায় প্রায় ৩ লাখ টাকায়।
পক্ষান্তরে, বর্তমান কাঠাম অনুযায়ী পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে মাত্র ১২,৫০০ টাকা। এই দুটি পরিসংখ্যানকে পাশাপাশি রাখলে যে ব্যবধান চোখে পড়ে, তা কেবল বৈষম্যমূলক নয়, বরং অমানবিকও বটে। মাস শেষে যেখানে একজন শ্রমিকের শ্রমের মাধ্যমে প্রায় ৩ লাখ টাকার সমপরিমাণ মূল্য তৈরি হচ্ছে, সেখানে তিনি তার পারিশ্রমিক হিসেবে পান মোটে ১২,৫০০ টাকা।
শ্রমের এই মূল্য এবং প্রাপ্ত মজুরির অনুপাত বিশ্লেষণ করলে দেখা যায়, শ্রমিকরা তাদের উৎপাদিত প্রকৃত মূল্যের মাত্র ২৪ ভাগের এক ভাগ মজুরি হিসেবে গ্রহণ করছেন। বাকি ২৩ ভাগের বেশি অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগী, ক্রেতা ব্র্যান্ডের লভ্যাংশ, কারখানা মালিকদের পুঞ্জীভূত মুনাফা এবং সাপ্লাই চেইনের অন্যান্য খাতের পকেটে। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট হয়ে যায় যে, কেন মালিকপক্ষ মজুরি বৃদ্ধির কথা শুনলেই শিউরে ওঠে এবং কেন বারবার শিল্পের সুরক্ষার দোহাই দেওয়া হয়। আসলে এখানে সুরক্ষার প্রশ্নটি যতটা না শিল্পের অস্তিত্বের, তার চেয়ে অনেক বেশি মুনাফার পাহাড় অক্ষুণ্ণ রাখার।
পোশাক খাতের এই সংকট প্রমাণ করে দিয়েছে যে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল কারিগররা দীর্ঘদিন ধরে এক ধরণের কাঠামোগত শোষণের শিকার হয়ে আসছেন। যখনই শ্রমিকরা তাদের নায্য অধিকার বা জীবনযাত্রার ব্যয় নির্বাহের উপযোগী মজুরির দাবি তুলেছেন, তখনই তাদের ওপর নেমে এসেছে বলপ্রয়োগ এবং আইনি ঝক্কিঝামেলা। অথচ বিশ্ববাজারের দরকষাকষিতে বাংলাদেশের পোশাক সস্তা হওয়ার পেছনের মূল রহস্য হলো এই শ্রমিকের কম মজুরি।
আন্তর্জাতিক ক্রেতারা কম মূল্যে পোশাক পেয়ে খুশি থাকেন, আর মালিকপক্ষ বিপুল মুনাফা অর্জন করেন—কিন্তু যার ঘামে এই ইমারত দাঁড়িয়ে আছে, সেই শ্রমিক রয়ে যান বঞ্চনার অন্ধকারে।
আজ সময় এসেছে এই পরিস্থিতিকে নতুন করে মূল্যায়ন করার। শুধু পুলিশি পদক্ষেপ বা কারখানা বন্ধ রেখে সাময়িকভাবে আন্দোলন দমানো গেলেও দীর্ঘমেয়াদে এই ব্যবস্থার টেকসই হওয়ার কোনো সুযোগ নেই।
একসময় বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষিনির্ভর। তারপর পাটশিল্প লাভজনক হওয়ায় দেশে বড় বড় পাটকল গড়ে ওঠে। কৃষকেরা দলে দলে পাটকল শ্রমিক হয়ে ওঠেন। এটি বিকশিত হয়েছে গার্মেন্টস শিল্পে পরিণত হয়ে, তাই রাষ্ট্রীয় পাটকলগুলো বন্ধ হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের শ্রমবাজার ও মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ার ফলে এদেশ থেকে বিনিয়োগ আফ্রিকা ও এশিয়ার অনুন্নত দেশসমূহের দিকে প্রবাহিত হচ্ছে—যেখানে সস্তায় শ্রমশক্তি ও উৎপাদনী কাঁচামাল পাওয়া যায়৷ এই প্রেক্ষাপটে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতি ও বিনিয়োগের পুনর্গঠন ও আধুনিকায়ন করতে চেয়েছিলেন।
পোশাক খাত অলাভজনক হওয়ার সাথে সাথে প্রযুক্তিখাতে বিনিয়োগ এবং সেই সাথে বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ, ড্রাইভিং শিখিয়ে ও শিক্ষাশিল্পে বিপুল বিনিয়োগ করে শিক্ষিত শ্রমশক্তি তৈরী করার মাধ্যমে তিনি এই সমস্যা মোকাবিলা করতে চেয়েছিলেন—যা ছিল শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ৷ কিন্তু ২০২৪ সালের ৫ই আগষ্টের অভ্যুত্থানের মাধ্যমে যেসব নেতৃত্ব বাংলাদেশে এসেছে তারা এই দূরদর্শিতা এখনো অর্জন করতে পারেনি৷ ফলে, বিএনপি সরকার শুধুমাত্র এদেশের শ্রমজীবীদের শত্রুই নয়, মালিকদেরও শত্রু। ফলে, পুঁজিপতিরাও এখন বিএনপি সরকার হঠানোর জন্য সক্রিয় হয়ে উঠেছে।
তাই বিএনপির চোখে-মুখে কেবলই শঙ্কা ও দুশ্চিন্তার ছাপ। আর সেই আশঙ্কার কেন্দ্রবিন্দু একটিমাত্র শব্দ—‘প্রত্যাবর্তন’। এই ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ দুই বছরের নির্বাসন শেষে দেশে ফেরার সাহসী ঘোষণা দিয়েছেন। লাখ লাখ কর্মী সমর্থক ডিসেম্বরকে কেন্দ্র করে বাঁশের লাঠি, বৈঠা প্রস্তুত করছেন। এর সাথে যুক্ত হয়েছে সেইসব চা বাগানের শ্রমিক, পোশাক খাতের শ্রমিক, হকার, রিকশাচালক ও শিক্ষার্থীরা—যাদের অধিকারের আন্দোলন শুরু হলেই বিএনপি সরকার এদেরকে আওয়ামী লীগ বলে দাগিয়ে দেয়।
গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম থেকে জন্ম নেওয়া আওয়ামী লীগকে রাতারাতি আইন পাশ করে মুছে ফেলা যায় না। কিন্তু আজ প্রত্যাবর্তনের ভয় থেকে আওয়ামী লীগ বিরোধী আইন পাশ করে আওয়ামী লীগের বিরোধী সমস্ত রাজনৈতিক দল, প্রশাসনের একাংশ এবং বহুজাতিক পুঁজিপতিদের প্রেসক্রিপশনে পরিচালিত ছাত্রদের এক অদ্ভুত ঐক্যের জন্ম হয়েছে—যাদের একমাত্র উদ্দেশ্য ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিহত করা।
তবে প্রতিপক্ষের এই সর্বাত্মক জোটবদ্ধতাই প্রমাণ করে তাদের চরম রাজনৈতিক দুর্বলতা ও অন্তঃসারশূন্যতা। যদি আওয়ামী লীগের জনভিত্তি দুর্বলই হতো, তবে কোনো একটি শক্তিকে মোকাবিলার জন্য এতগুলো ভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক মেরুকে এক ছাদের নিচে জড়ো হতে হতো না। তাদের এই তাড়াহুড়ো আর জগাখিচুড়ি ঐক্যই বিশ্ববাসীর কাছে পরিষ্কার করে দিয়েছে যে—বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র সংখ্যাগরিষ্ঠ, সুসংগঠিত ও অপরাজেয় রাজনৈতিক শক্তি।
অতএব, রাজনীতির অমোঘ নিয়মেই এই আওয়ামী বিরোধী ঐক্য ভেঙে পড়বে। লাখ লাখ জনতায় সারাদেশ প্রকম্পিত হবে। এক দুনিয়া কাঁপানো প্রত্যাবর্তনে বাংলাদেশ মুক্ত হবে রাজাকার, আলবদর, চাঁদাবাজ ও মার্কিন সাম্রাজ্যবাদের হাত থেকে।
লেখক: কাজী তানভীর হোসেন
সাংবাদিক ও লেখক
