বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে দুই দেশের এই শীর্ষ কূটনীতিকের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার দুই কূটনীতিকের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তবে বৈঠকের আলোচ্যসূচি কিংবা সেখানে কোন কোন বিষয় গুরুত্ব পেয়েছে, সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, চলতি বছরের ১২ জানুয়ারি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। অন্যদিকে, জুন মাসে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন শুরু করেন দীনেশ ত্রিবেদী।
এদিকে, ডিসেম্বর মাসে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কূটনীতিকের এই বৈঠককে ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
যদিও বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
