সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নতুন ট্রেন্ড হিসেবে আলোচনায় উঠে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে জেন-জি (Gen Z) তরুণদের বিভিন্ন পোস্ট, রিলস ও স্টোরিতে তাঁকে ঘিরে তৈরি হচ্ছে নানা ধরনের কনটেন্ট।
ইনস্টাগ্রামে ‘Why Always Hasina?’ লেখাসংবলিত পোস্ট, শেখ হাসিনার ছবি ও ভিডিও এবং বিভিন্ন সৃজনশীল উপস্থাপনা নজর কাড়ছে। কেউ ব্যবহার করছেন তাঁর পুরোনো ছবি, কেউবা বিভিন্ন মুহূর্তের ভিডিও দিয়ে তৈরি করছেন রিলস।
শেখ হাসিনাকে ঘিরে এই ট্রেন্ডে তরুণ প্রজন্মের অংশগ্রহণ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ‘Why Always Hasina?’ বাক্যটি বিভিন্ন পোস্ট ও স্টোরিতে দেখা যাচ্ছে।
