সামান্তার বিদায়, জামায়াত জোট নিয়ে ক্ষোভ; শেখ হাসিনার ফেরার আগেই এনসিপিতে ভাঙনের সুর!

অবশ্যই পরুন

সামান্তা শারমিনের পদত্যাগ, দল ছাড়তে পারেন আরও অনেকে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে হাস্যরস।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। দলটির নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে থাকা এই নেত্রী একাধিক গুরুত্বপূর্ণ আদর্শিক ও সাংগঠনিক বিচ্যুতির অভিযোগ তুলে দল থেকে সরে দাঁড়িয়েছেন।

তাঁর এই পদত্যাগের পর থেকেই এনসিপির অভ্যন্তরে নতুন করে অস্থিরতার আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে, সামান্তা শারমিনের পথ ধরে আগামী ডিসেম্বরের আগেই দলটির আরও বেশ কয়েকজন নেতা পদত্যাগ করতে পারেন কিংবা দল ছেড়ে যেতে পারেন।

বিশেষ করে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট, দলটির আদর্শিক অবস্থান এবং সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আগে থেকেই দলের ভেতরে অসন্তোষ রয়েছে। সামান্তা শারমিনের পদত্যাগ সেই অসন্তোষকে আবারও সামনে নিয়ে এসেছে।

এদিকে আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করেও রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। সবকিছু মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন ধরনের হাস্যরস।

অনেকে ব্যঙ্গ করে বলছেন, ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরবেন এই ঘোষণার ভয়েই কি আগেভাগে এনসিপি ছাড়তে শুরু করেছেন নেতারা? কেউ কেউ আবার রসিকতা করে বলছেন, ডিসেম্বর আসার আগেই যদি নেতারা দল ছেড়ে চলে যান, তাহলে শেখ হাসিনা দেশে ফিরলে এনসিপিতে থাকবেন কারা!

সামান্তা শারমিনের পদত্যাগের পর এনসিপির আরও কোনো নেতা দল ছাড়েন কি না, কিংবা দলটির অভ্যন্তরীণ অসন্তোষ নতুন কোনো রাজনৈতিক সংকট তৈরি করে কি না, এখন সেটিই দেখার বিষয়।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ