এনসিপিতে (জাতীয় নাগরিক পার্টি) যোগ দিয়েছেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা এমন খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। খবরটি প্রকাশের পরপরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা রনি।
ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট ভাষায় লেখেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন।’ একই পোস্টে ওই নারীকে সাতকানিয়ার জামায়াত নেতা জনাব হারুনের সাবেক স্ত্রী বলে উল্লেখ করেন তিনি।
এ ছাড়া চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত ‘ঘি বাবুল’-এর সঙ্গে ওই নারীর ঘনিষ্ঠতার দাবি করেন রনি। পাশাপাশি আমেরিকাপ্রবাসী ইলিয়াসের সঙ্গেও ওই নারীর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
রনির এমন মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে এনসিপিতে যোগদানের খবরকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদ এবং পরবর্তী সময়ে রনির সরাসরি অস্বীকৃতি রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
