টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসই এগিয়ে

অবশ্যই পরুন

বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে আসছে পরিবর্তন। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে নাজমুল হোসেন শান্ত জানিয়ে দিয়েছিলেন, তিনি আর টেস্ট দলের অধিনায়ক থাকছেন না। এরপর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন অধিনায়ক নির্বাচনের বিষয়ে আলোচনা শুরু করেছে।

আগামী নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। এই সফরে তিনটি টি-টোয়েন্টির পাশাপাশি দুটি টেস্ট ম্যাচও খেলবে তারা। টেস্ট সিরিজ সামনে রেখে নতুন নেতৃত্ব নিয়ে ভাবছে বিসিবি।

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, টেস্ট দলের অধিনায়ক নির্বাচন নিয়ে আলোচনা শেষ পর্যায়ে। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বোর্ডের ভেতরে আলোচনা হয়েছে। খুব শিগগিরই টেস্ট দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে।’

বোর্ড নতুন কাউকে দায়িত্ব দেবে নাকি আগের নেতৃত্বের অভিজ্ঞ কাউকে রাখবে এমন প্রশ্নে তিনি রহস্য রেখে বলেন, ‘দেখা যাক, সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে।’

বিসিবির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, টেস্ট অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে আছেন লিটন দাস। বর্তমানে তিনি টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাঁর নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ উন্নতি করেছে।

লিটনের ধারাবাহিক ব্যাটিং পারফরম্যান্স ও নেতৃত্বের দক্ষতাই তাঁকে টেস্ট দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে এগিয়ে রেখেছে বলে মনে করছেন বোর্ডের কর্মকর্তারা। চলতি বছরের মে মাসে থেকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন তিনি, যা তাঁর ওপর বোর্ডের আস্থার প্রমাণও বটে।

নভেম্বরের সিরিজ সামনে রেখে এখন সব চোখ বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার দিকে।

ন‍্যাসনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ