পাকিস্তানের জনপ্রিয় মডেল ও টিকটক তারকা রোমাইসা সাঈদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফয়সালাবাদে সম্প্রতি ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় তার মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তিনি মারাত্মক আহত হন।
দুর্ঘটনার পর দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়, তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় শোকের ঢেউ।
রোমাইসার অকাল মৃত্যুতে পাকিস্তানের বিনোদন জগৎ ও অনলাইন ইনফ্লুয়েন্সার মহলে নেমে এসেছে গভীর শোক। সহকর্মী শিল্পী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্মৃতিচারণ করে শোকবার্তা প্রকাশ করেছেন।
পরিবারের সদস্যদের উপস্থিতিতে ফয়সালাবাদে তার জানাজা সম্পন্ন হয়। পরে ননকানা সাহিবের স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
রোমাইসা সাঈদ ছিলেন পাকিস্তানের নতুন প্রজন্মের অন্যতম প্রভাবশালী টিকটক তারকা। তার প্রাণবন্ত ভিডিও ও ফ্যাশন কনটেন্ট তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল।
ন্যাসনিক্স/একেএ
