মামলার অভিযোগ অনুযায়ী, জাহানারা খাতুনের স্বামী দুলাল মিয়া অর্থ লেনদেনসংক্রান্ত একটি মামলায় কারাগারে ছিলেন। প্রায় দেড় মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। এর আগে দুলাল মিয়াকে দ্রুত জামিনে মুক্ত করার আশ্বাস দিয়ে জাহানারা খাতুনের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে হযরত আলী মন্ডলের বিরুদ্ধে।
জাহানারা খাতুনের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই নেতা তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। তিনি অতীতে পুটিজানা ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচনেও অংশ নিয়েছিলেন।
অভিযুক্ত হযরত আলী মন্ডল ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের অনুসারী বলে জানা গেছে।
ওসি মো. রাশেদুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ন্যাশনিক্স/এলকে
