চৌদ্দগ্রামে ১৪ বছরের কিশোরকে ছাত্রলীগ বলে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় কারাগারে পাঠানো হয়েছে

অবশ্যই পরুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ১৪ বছর বয়সী কিশোর শান্তকে ‘ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার’ অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তের বয়স মাত্র ১৪ বছর। অপ্রাপ্তবয়স্ক একজন কিশোরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়ানো এবং কারাগারে পাঠানোর ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয়দের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তারা শান্তের বয়স, মামলার প্রেক্ষাপট ও তার বিরুদ্ধে আনা অভিযোগ যথাযথভাবে যাচাই করার দাবি জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে কিশোরটির আইনগত অধিকার নিশ্চিত করা এবং ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্তের দাবি জানানো হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ