সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৬) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার সঙ্গে একটি ছবি প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান সাকিব। পোস্টে তিনি সংক্ষিপ্তভাবে লেখেন, শুভ জন্মদিন আপা। আপনার সুস্বাস্থ্য ও ভালো থাকার জন্য শুভকামনা রইল।
সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শেখ হাসিনার সঙ্গে তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত যোগাযোগের বিষয়টিও বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে।
