একদিনে নিশ্চিত হাম ও উপসর্গে ১১ জনের মৃত্যু

অবশ্যই পরুন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে ১১ জনের মৃত্যু হয়েছে।


শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২৬১ জন। ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে।


একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ৫৪ জন। ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮ হাজার ৩২৯ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ৪৭ হাজার ৫১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৩ হাজার ৪১১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৯ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪১৪ জনের মৃত্যু হয়েছে।


এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও ২ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা ৮৫ জনে দাঁড়িয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ