মাগুরায় সাকিবের বাড়ির সামনে মাদকাসক্ত আয়াসের অশোভন আচরণ, দ্রুত গ্রেপ্তারের দাবি

অবশ্যই পরুন

আবারও বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) সভাপতি আ ন ম আয়াস। এবার মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাসার সামনে তার মদ‍্যপ অবস্থায় অশোভন আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় সাকিব আল হাসানের বাসার সামনের গেটের কাছে ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে আ ন ম আয়াসকে বাসার গেটের সামনে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখা যায়। এ সময় তাকে সাকিব আল হাসানকে উদ্দেশ করে বিভিন্ন কথা বলতেও শোনা যায়।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর মাগুরার স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। স্থানীয়দের একটি অংশ বলছেন, কারও ব্যক্তিগত বাসভবনের সামনে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনাটি তদন্ত করে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আ ন ম আয়াসকে ঘিরে বিতর্ক অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও তাকে নিয়ে বিভিন্ন অভিযোগ ও বিতর্কের কথা সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে এসেছে। The Nationix-এর পূর্ববর্তী এক প্রতিবেদনে আয়াসের এক ঘনিষ্ঠ বন্ধুর বক্তব্যের বরাতে তার বিরুদ্ধে মাদক সেবন, বিশেষ করে ইয়াবায় আসক্তি, বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিরোধ এবং কথিত প্রভাব খাটানোর মতো একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছিল।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ