‘ডিপ স্টেট’ চক্রান্তে লুণ্ঠিত হয়েছিল বিজয়ের মুকুটমণি: ওবায়দুল কাদের

অবশ্যই পরুন

আড়াই বছর আগে ‘ডিপ স্টেট’ চক্রান্তের মাধ্যমে বাংলাদেশ ‘উগ্র দখলের’ শিকার হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

ওবায়দুল কাদের লেখেন, “আড়াই বছর আগে, একটি ‘ডিপ স্টেট’ চক্রান্তের মাধ্যমে পরিচালিত উগ্র দখলের শিকার হয়ে আমাদের বিজয়ের ‘মুকুটমণি লুণ্ঠিত হয়েছিল।”

তিনি আরও বলেন, “আমরা এখন বাংলাদেশের অস্তিত্ব ও আত্মার জন্য লড়াই করছি। এখনই সময় রুখে দাঁড়ানোর এবং স্বাধীনতার পক্ষে কণ্ঠস্বর উচ্চকিত করার।”

পোস্টে তরুণ প্রজন্মসহ দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আমাদের হারানো আত্মাকে পুনরুদ্ধারের দৃঢ় সংকল্প নিয়ে আমরা তরুণ প্রজন্মসহ সর্বস্তরের বাংলাদেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ