হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১০২০; মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৫৩ জন

অবশ্যই পরুন

দেশে হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের হামের উপসর্গ ছিল এবং একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫২ জনে। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০১ জন। সব মিলিয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৫৩ জনের।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সর্বশেষ মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকার এবং দুজন সিলেটের।


প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (১৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে আরও ৯৪১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। উপসর্গ ও শনাক্ত মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ২০ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ২০ হাজার ৪৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ