ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তারের চেষ্টা, আমিশাপাড়ায় চেয়ারম্যানকে ঘিরে উত্তেজনা।

অবশ্যই পরুন

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১০ নম্বর আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সেলিমকে ওয়ারেন্ট ছাড়া সোনাইমুড়ী থানা পুলিশের একটি টিম গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছে এমন অভিযোগে স্থানীয় সাধারণ মানুষ বাধা দিয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেয়ারম্যানকে গ্রেপ্তারের জন্য এলাকায় এলে স্থানীয় সাধারণ লোকজন জড়ো হয়ে তাকে গ্রেপ্তার করতে বাধা দেন। এ সময় ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খলিলুর রহমান সেলিম আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকায় তাকে এরেস্ট করার চেষ্টা করা হয় বলে জানা যায়।
স্থানীয়দের দাবি, গ্রেপ্তারের জন্য বৈধ ওয়ারেন্ট বা আদালতের সংশ্লিষ্ট আদেশ দেখানো হয়নি, তাই তারা চেয়ারম্যানকে নিয়ে যেতে দেননি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ