বাতাস আসে, বাতাস যাবে, হাওয়ার সাথে উড়ি না, আগুন-
পানির গড়ন আমার, তোমার তাপে পুড়ি না।
রক্তচক্ষু দেখাও তুমি, চক্ষু দেখে কাঁপি না,
মেঘনার মাপে জীবন মাপি, চায়ের কাপে মাপি না।
ভেবেছিলে মিইয়ে যাবো? তেমন করে হারি না।
মায়ের দেওয়া সাহস আছে, সাহস ছেড়ে পারি না।
আলো আছে নিজের আমার, মোমের বাতি চাচ্ছি না,
পেটে আমার খিদে থাকুক, তাই বলে খুদ খাচ্ছি না।
দেশটা যেন বাংলা থাকে — না চাওয়া তো জানি না।
বঙ্গবন্ধু মানে না যে, আমি তাকে মানি না।
সনদ আমার একাত্তরের — অন্য সনদ মানি না।
একাত্তুর আর শেখ মুজিবুর — অন্য কিছু জানি না।
০৫/০৮/২০২৫
এই কবিতাটি ব্যক্তিগত এবং জাতীয় প্রতিবাদের কবিতা হিসেবে লিখেছিলাম। জুলাই সনদ হবে শুনে আগেই লিখেছিলাম শেষ দুটি লাইন। পুরো কবিতাটি শেয়ার দিলাম!
লিখেছেন: নীলিমা আক্তার
সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
