টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক।

অবশ্যই পরুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হয়েছে ম্যাচটি।

বাংলাদেশ আজ মাঠে নামছে দুই পেসার, তিন স্পিনার ও সাত ব্যাটসম্যান নিয়ে। এই ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক হচ্ছে তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনের। তার হাতে জাতীয় দলের ক্যাপ তুলে দেন অভিজ্ঞ ব্যাটার সাইফ হাসান। দলে ফিরেছেন সৌম্য সরকার, তবে আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারী।

বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ:
 ব্রেন্ডন কিং, আলিস আথানজে, কেসি কার্টি, শেই হোপ(অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, রোমাজিও শেইফার্ড, গুডাকেশ মোতি, জাইডেন সিলস, খেরি পেরি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ