জুলাই সনদ ঘিরে বিশৃঙ্খলা, সংঘর্ষে আহত কয়েকজন, মামলা দায়ের

অবশ্যই পরুন

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো শেরেবাংলা নগর থানায় করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

থানা সূত্রে জানা গেছে, সব মামলার বাদী পুলিশ সদস্যরা। এর মধ্যে একটি মামলার বাদী ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট, বাকি তিনটি মামলার বাদী শেরেবাংলা নগর থানা পুলিশ। মামলাগুলোতে ৮০০ থেকে ৯০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ পর্যন্ত রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে জুলাই সনদে তিন দফা দাবি অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন শুরু হয়। মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেটে পুলিশের সংঘর্ষ বাধে।

সংঘর্ষের সময় আন্দোলনকারীরা গেট ভেঙে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে এবং পরে বাইরে ফিরে আসে। তারা পুলিশকে লক্ষ্য করে বোতল ও চেয়ার নিক্ষেপ করে। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

এ সময় সড়কে আগুন লাগানো ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন আহত হন বলে জানা গেছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ