আজ ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার পাঁচ প্রভাবশালী দেশের কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী রজার খলিল এর পৃথক বৈঠক নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখার সুযোগ নেই।
ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের প্রতিনিধিদের একই দিনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এখন আর কেবল অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোর পারস্পরিক প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই। নির্বাচন, রাজনৈতিক স্থিতিশীলতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা, সংখ্যালঘু নিরাপত্তা, আঞ্চলিক সম্পর্ক এবং ভবিষ্যৎ সরকারব্যবস্থা সবকিছুই আন্তর্জাতিক অংশীদারদের পর্যবেক্ষণের আওতায় রয়েছে।
আর এসবের কেন্দ্রবিন্দু শেখ হাসিনা। আজকের জিও পলিটিক্স এর ঢাকা যে হাব হয়ে উঠেছে। বিশ্ব মোড়লদের আড্ডায় বাংলাদেশ বারবার উঠে আসছে। এর একমাত্র অবদান শেখ হাসিনা’র উন্নয়ন ও বাংলাদেশ এ উনার শাসন কালে মাথা না নোয়ানোর বিষয় টা।
ভারত যেমন শেখ হাসিনা, প্রত্যর্পণ প্রশ্ন, সীমান্ত নিরাপত্তা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ আর দিল্লির জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের রাজনৈতিক অন্তর্ভুক্তি, মানবাধিকার, আইনের শাসন, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের বিষয়টি ওয়াশিংটন এর বিষয় এই মুহুর্তে।
গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক অধিকার, শ্রমমান, মানবাধিকার এবং বাণিজ্যিক সম্পর্কের প্রশ্নে ইউরোপের নিজস্ব স্বার্থ রয়েছে।
অবকাঠামো, বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা এবং দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য বজায় রাখা একই রকম বেইজিংয়ের প্রধান বিবেচনার জায়গা।
অর্থাৎ, পাঁচটি দেশের স্বার্থ এক নয়। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা প্রত্যেকের কাছেই গুরুত্বপূর্ণ। সব ডিপ্লোম্যাসি এইখানেই শেষ। কারণ এই এক জায়গায় এসে সবাই একজন কেই খোঁজে সেটা শেখ হাসিনা। শেখ হাসিনা বিহীন বাংলাদেশ কি হতে পারে এটাই চলছে এখন।
আজ ১৯ নভেম্বর। আজকের পরিস্থিতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী লীগের ঘোষিত শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা, অগ্নিসংযোগ এবং নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার মব বাজদের। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই কূটনৈতিক তৎপরতা সরকারের প্রতি আন্তর্জাতিক অংশীদারদের প্রেশার এর ইংগিত!
আন্তর্জাতিক চাপের প্রকৃতি প্রকাশ্য নয়, কিন্তু গুরুত্বপূর্ণ
কূটনীতিতে চাপ সব সময় নিষেধাজ্ঞা, প্রকাশ্য বিবৃতি কিংবা রাষ্ট্রদূত প্রত্যাহারের মাধ্যমে আসে না। অনেক সময় তা আসে ধারাবাহিক বৈঠক, ব্যক্তিগত বার্তা, নীতিগত প্রত্যাশা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তর্জাতিক অংশীদারদের অভিন্ন অবস্থানের মাধ্যমে।
অভ্যন্তরীণ রাজনীতিতে তাই কঠোর অবস্থান নিতে গিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গণতান্ত্রিক গ্রহণযোগ্যতা যে নেই এটাই প্রমাণিত। বিশেষ করে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নটি শুধু বিএনপি জামায়াত ও আওয়ামী লীগের দ্বন্দ্ব নয়। এটি ভারত বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণের সঙ্গেও যুক্ত।
ভারতকে উপেক্ষা করে বাংলাদেশের ভূরাজনীতি পরিচালনা সম্ভব নয়। আবার যুক্তরাষ্ট্র বা চীনের ওপর নির্ভর করে স্বাধীন পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠাও সম্ভব নয়। ইউরোপের বাজার ও যুক্তরাজ্যের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের গুরুত্বও অস্বীকার করার সুযোগ নেই।
তাই বাংলাদেশের রাজনীতি এখন শুধু ঢাকার রাজপথ, সংসদ কিংবা দলীয় কার্যালয়ে সীমাবদ্ধ নেই। এর প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রতিধ্বনি পৌঁছাচ্ছে দিল্লি, ওয়াশিংটন, লন্ডন, ব্রাসেলস ও বেইজিংয়ে। এন্ড মস্কো ইজ ওয়াচিং!
প্রশাসন, পুলিশ এর অতি উৎসাহী যেসব অফিসার হম্বিতম্বি করতেছেন খুব খেয়াল কইরা। যারা মব বাজ আছে ওদের মাথায় রাখা দরকার ৩ দিকে ভারত এক দিকে বে অফ বেঙ্গল!
Winter is no longer coming. It is already here. And one name still matters.
SHEIKH HASINA MATTERS.
Our Supreme principle.
জয় বাংলা।
লেখক: ওয়ারিদ আহমেদ তরিন
সাবেক সহ-সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।
সংগঠক, বাংলাদেশ যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণ।
