ইসির অনুমোদনে ঢাকা-৮ আসনে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এর আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার ছিলেন।

সোমবার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্র জানায়, সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ আসনে ভোটার স্থানান্তরের জন্য আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ ব্যবহার করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনটি করা হয়।

আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট নথিপত্র ও তথ্য যাচাই-বাছাই করে নির্বাচন কমিশন। দাপ্তরিক প্রক্রিয়া শেষে তাঁর ভোটার স্থানান্তরের আবেদন অনুমোদন করা হয়েছে।

এদিকে দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিও চলছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা রয়েছে। নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে এ নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

পরবর্তী সময়ে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচন আয়োজনের কথা রয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ