কুমিল্লার চৌদ্দগ্রামে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল মজুমদারের মালিকানাধীন হোটেল ‘গ্রীন ভিউ-২’ উদ্বোধন করেছেন জামায়াতের নায়েবে আমীর, সংসদে বিরোধীদলীয় উপনেতা ও সংসদ সদস্য ড. আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
গত ৬ সেপ্টেম্বর ২০২৬ হোটেলটির উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
যুবলীগের স্থানীয় পর্যায়ের একজন নেতার হোটেল জামায়াতের শীর্ষস্থানীয় নেতার মাধ্যমে উদ্বোধনের ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তবে হোটেল উদ্বোধনের বিষয়টি নিয়ে জালাল মজুমদারের কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি নিয়েও স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
