বগুড়ার শিবগঞ্জে এক বৃদ্ধার সঙ্গে দুর্ঘটনায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি সড়কের পাশের ধানক্ষেতে পড়ে গেছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হয়েছেন। আহত হয়েছেন ওই বৃদ্ধাও।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। পথে গোপীনাথপুর এলাকায় ফিরোজা নামে এক বৃদ্ধা হঠাৎ সড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় প্রতিমন্ত্রীর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেতে গিয়ে পড়ে।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত বৃদ্ধা ফিরোজাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
