তীব্র গ্যাস সংকট দীর্ঘায়িত হচ্ছে; সংকট সমাধানে ব্যর্থ সরকার

অবশ্যই পরুন

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। সোমবার সকাল থেকেই বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী গ্যাস না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। গ্যাসের চাপ কম থাকায় কোনো কোনো স্টেশনে ধীরগতিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে, আবার কোথাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

চালক ও রাইড শেয়ারিংকর্মীরা জানান, গ্যাসের সংকটের কারণে দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। এতে গাড়ি চালানোর সময় কমে যাওয়ায় তাদের আয়ও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

অন্যদিকে, সিএনজি স্টেশন মালিকদের দাবি, সরবরাহে ঘাটতি থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে একদিকে যেমন যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে, অন্যদিকে বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ