১৫ আগস্টে বঙ্গবন্ধু ও শহীদ পরিবারের স্মরণে চবি ছাত্রলীগ নেতা আশফির উদ্যোগে দোয়া মাহফিল

অবশ্যই পরুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাজিদ মোস্তফা আশফির পক্ষ থেকে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ সময় আয়োজকরা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

চৌধুরী সাজিদ মোস্তফা আশফি বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে একটি শোকাবহ দিন। এ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

দোয়া ও মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ