কারাগার থেকেই এসএসসিতে জিপিএ-৫ পেলেন ছাত্রলীগের জোনায়েদ

অবশ্যই পরুন

নোয়াখালী জেলা কারাগারে বন্দি অবস্থায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছেন ছাত্রলীগ কর্মী জোনায়েদ। কারাবন্দিত্ব, মানসিক চাপ ও সীমিত সুযোগের মধ্যেও পড়াশোনা চালিয়ে গিয়ে তিনি এই সাফল্য অর্জন করেন।

কারা কর্তৃপক্ষের সহযোগিতায় পরীক্ষায় অংশ নেন জোনায়েদ। ফল প্রকাশের পর তার ব্যতিক্রমী সাফল্যের খবর ছড়িয়ে পড়লে নিজ এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও পড়াশোনা চালিয়ে যাওয়ার এই ঘটনা অনেকের কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ