বিয়ানীবাজারে ছাত্রলীগ নেতা জাহেদ আলমকে মামলা ছাড়াই গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ

অবশ্যই পরুন

সিলেটের বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহেদ আলম-কে নালবহর বাজার এলাকা থেকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে নালবহর বাজার থেকে তাকে আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে আটকের সময় তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ও তার অনুসারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জাহেদ আলম-কে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন।

তবে তাকে আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আটকের কারণ ও তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে সংযোজন করা হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ