ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক: মিরাজ

অবশ্যই পরুন

ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক কারণে হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় থাকা মিরাজ এক সাক্ষাৎকারে বলেন, ক্রিকেটাররা বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত ছিলেন এবং ভারতে গিয়ে খেলতে তাদের কোনো আপত্তি ছিল না। তার ভাষ্য, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল পুরোপুরি রাজনৈতিক।

মিরাজ বলেন, প্রতিটি ক্রিকেটারেরই বিশ্বকাপে খেলার স্বপ্ন থাকে। অনেকের জন্য এটি প্রথম বিশ্বকাপ হওয়ার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়েছে। তবে এ বিষয়ে তিনি আর বিস্তারিত মন্তব্য করতে চাননি।

ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, দীর্ঘদিন পর ভারতের বিপক্ষে খেলতে পারবে বাংলাদেশ এবং নিজেদের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলে ভালো ফল করার লক্ষ্য নিয়েই দল প্রস্তুতি নিচ্ছে।

সামনের বিশ্বকাপকে সামনে রেখে ধারাবাহিক পারফরম্যান্সের ওপরও গুরুত্ব দেন মিরাজ। তিনি বলেন, ঘরের মাঠে ভালো খেলে আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

একই সঙ্গে বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালের প্রশংসা করে মিরাজ বলেন, দীর্ঘদিনের ক্রিকেটীয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি দেশের ক্রিকেটের জন্য নতুন কাঠামো গড়ে তোলার চেষ্টা করছেন, যা ভবিষ্যতে ইতিবাচক ফল বয়ে আনবে বলে তিনি আশা করেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ