মেহেরপুরের গাংনীতে এনসিপির পদযাত্রার আগে তিনটি কুশপুত্তলিকা উদ্ধার করেছে পুলিশ। কুশপুত্তলিকাগুলোতে লাগানো পোস্টারে লেখা ছিল, “তরুণ সমাজকে ললিপপ ধরিয়ে দেশ নিল রসাতলে” এবং “এদের প্রতিহত করুন, এদের ঘৃণা করুন।”
স্থানীয় সূত্রে জানা গেছে, পদযাত্রাকে কেন্দ্র করে রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তিরা কুশপুত্তলিকাগুলো ঝুলিয়ে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।
তবে কারা বা কোন উদ্দেশ্যে রাতের আঁধারে এসব কুশপুত্তলিকা ঝুলিয়ে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ন্যাশনিক্স/এলকে
