ইতিহাসবিদ ফিওরেঞ্জো সান্তিনির তিন বছরব্যাপী এক গবেষণায় দাবি করা হয়েছে, লিওনেল মেসির পারিবারিক শিকড়ের একটি অংশ ব্রাজিলের সঙ্গে যুক্ত। ব্রাজিলের সংবাদমাধ্যম Globo-তে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, মেসির প্রপিতামহের বাবা (great-great-grandfather) ১৮৯৯ সালে ইতালি থেকে প্রথমে ব্রাজিলে পাড়ি জমান। পরে সেখান থেকে পরিবারটি আর্জেন্টিনার রোসারিওতে স্থায়ীভাবে বসবাস শুরু করে।
প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলে অবস্থানকালে পরিবারের পদবি এবং কয়েকজন সদস্যের নামেও পরিবর্তন আনা হয়েছিল। তবে আর্জেন্টিনায় চলে যাওয়ার পর তারা আবার ব্রাজিলে ছিলেন—এমন কোনো নথি গবেষণায় পাওয়া যায়নি।
ন্যাশনিক্স/এলকে
