কুমিল্লার,চৌদ্দগ্রামেছাত্রলীগ করার অপরাধে,১৬ বছরের বালককে হত্যা করলো শিবিরি ক্যাডাররা

অবশ্যই পরুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. লিটনের ছেলে তাসমির (১৬)-এর মৃত্যুকে ঘিরে নানা অভিযোগ উঠেছে।


পরিবারের দাবি, তাসমিরকে ধরে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন ও বৈদ্যুতিক শক দেওয়ার পর হত্যা করা হয়। পরে তার মরদেহ রেললাইনের পাশে ফেলে রাখা হয়। তাদের অভিযোগ, ঘটনাটিকে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে।


স্বজনদের আরও অভিযোগ, থানায় মামলা করতে গেলে স্থানীয় প্রভাবশালী জামায়াত-সংশ্লিষ্ট নেতারা বাধা দিচ্ছেন, ফলে তারা মামলা দায়ের করতে পারছেন না। এছাড়া, তাসমির এর আগেও তিন দফা হামলা বা ‘মব’ সহিংসতার শিকার হয়েছিলেন বলেও পরিবারের দাবি।


তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে পুলিশ বা অভিযুক্তদের বক্তব্যও এখনও পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্বজনরা।

ন্যাশনিক্স

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ