ব্রাজিলের বিশ্বকাপ শেষ হতেই জুয়ার টুর্নামেন্টে অংশ নিলেন নেইমার

অবশ্যই পরুন

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর ওয়ার্ল্ড সিরিজ অব পোকার (WSOP) টুর্নামেন্টে অংশ নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর আবেগঘন প্রতিক্রিয়ায় নেইমার ইঙ্গিত দিয়েছিলেন, ব্রাজিলের জার্সিতে সেটিই হয়তো তার শেষ বিশ্বকাপ ম্যাচ। সেই আবহ কাটতে না কাটতেই তাকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিরিজ অব পোকার টুর্নামেন্টে দেখা যায়।

প্রতিযোগিতায় অংশ নিতে ১০ হাজার মার্কিন ডলার বাই-ইন পরিশোধ করেন নেইমার। বিশ্বের বিভিন্ন দেশের ২ হাজার ২২৭ জন প্রতিযোগীর মধ্যে তিনি ৪৯তম স্থান অর্জন করেন। এর মাধ্যমে তিনি প্রায় ৪ হাজার মার্কিন ডলার প্রাইজমানি পান।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপ থেকে বিদায়ের পর এমন সময়ে দলের অন্যতম বড় তারকার পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া কতটা ইতিবাচক বার্তা বহন করে।

নেইমারের ক্যারিয়ারে অসাধারণ প্রতিভার পাশাপাশি চোট, মাঠের বাইরের কর্মকাণ্ড এবং বিভিন্ন বিতর্কও বারবার আলোচনায় এসেছে। ফুটবল বিশ্লেষকদের একটি অংশের মতে, এসব কারণে তিনি নিজের সম্ভাবনার পুরোটা বাস্তবায়ন করতে পারেননি।

একসময় ধারণা করা হয়েছিল, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর বিশ্ব ফুটবলের অন্যতম প্রধান মুখ হয়ে উঠবেন নেইমার। তবে সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি বলে মনে করেন অনেক বিশ্লেষক।

বিশ্বকাপ বিদায়ের পর পোকার টুর্নামেন্টে তার অংশগ্রহণকে ঘিরে আবারও মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ