২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নেইমার জুনিয়র।
নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হারের পর ব্রাজিলের জার্সিতে নিজের পথচলার সমাপ্তির ঘোষণা দেন এই তারকা ফরোয়ার্ড।
ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় নেইমার বলেন, “আমি চেষ্টা করেছি। নিজের সর্বোচ্চটাই দিয়েছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার পথচলা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।”
এর মধ্য দিয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।
২০১০ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল নেইমারের। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ৮০টি গোল করেছেন তিনি। এছাড়া রয়েছে ৪টি হ্যাটট্রিক। প্রতিপক্ষ হিসেবে জাপানের বিপক্ষে সবচেয়ে বেশি ৯টি গোল করেছেন এই ফরোয়ার্ড।
ব্রাজিলের হয়ে তিনি ফিফা কনফেডারেশনস কাপ ও অলিম্পিকের স্বর্ণপদক জয়ের স্বাদ পেয়েছেন।
উল্লেখ্য, আর্লিং হালান্ডের জোড়া গোলে শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে।
ন্যাশনিক্স/এলকে
