মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই

অবশ্যই পরুন

ময়মনসিংহ নগরীতে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। রোববার সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোডসংলগ্ন ৩৬ বাড়ি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজিব আহমেদ রুবেল ৩৫ নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি ৩৬ বাড়ি কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি মদের বোতলও জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নিহত রাজিবের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। ওই নারীকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, এ ঘটনার জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, ধর্ষণের অভিযোগের ঘটনার সঙ্গে হত্যাকাণ্ডের সম্ভাব্য সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ