বিশ্বকাপ থেকে বিদায়ের পর বাবাকে হারালেন ডিআর কঙ্গোর কোচ

অবশ্যই পরুন

ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় হারে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর আরও একটি ব্যক্তিগত শোকের মুখোমুখি হয়েছেন ডিআর কঙ্গোর প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাব্রে। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর তিনি তার বাবার মৃত্যুর খবর পান।

আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ডিআর কঙ্গো। তবে শেষ ১৫ মিনিটে হ্যারি কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় আফ্রিকার দলটি।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স নিয়ে কথা বলার পর কঙ্গো ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা দেসাব্রেকে তার বাবার মৃত্যুর খবর জানান। সংবাদটি শুনে তিনি গভীরভাবে মর্মাহত হন।

এর আগে সংবাদ সম্মেলনে দেসাব্রে বলেন, বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া হতাশাজনক হলেও দলের পারফরম্যান্স নিয়ে তিনি গর্বিত। তার মতে, উচ্চ র‍্যাঙ্কিংয়ের প্রতিপক্ষদের বিপক্ষে ডিআর কঙ্গো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলেছে।

১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে ডিআর কঙ্গো গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়। শেষ ৩২-এও ইংল্যান্ডের বিপক্ষে দীর্ঘ সময় এগিয়ে থেকে লড়াই করলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি দলটি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ